ফ্রি কোর্স — সাইন-আপ ছাড়াই

প্রথম পাঠ হবে দিক উল্টানো

বাংলাদেশে গাড়ি চলে বাঁয়ে — ফ্রান্সে ডানে। আপনার প্রতিটা প্রায়োরিটি-রিফ্লেক্স আয়নার মতো উল্টো। তাই প্রশ্নব্যাংক হাতে নেওয়ার আগে দরকার তিনটা পাঠ: দিক-প্রশিক্ষণ, বাঁচার শব্দভাণ্ডার, আর সাইনের ভাষা।

তিনটি পাঠ, মোট ~৪৫ মিনিট

প্রতিটি পাঠে: উদ্দেশ্য → মূল নিয়ম → তুলনা → হুক → ৩টি মিনি-প্রশ্ন → ঘরের কাজ।

  1. 0.1

    ডানের দেশ, বাঁয়ের অভ্যাস

    On roule à droite · 15 min

    ফ্রান্সের ডানে-চলা রাস্তায় আমার বাঁয়ে-চলা অভ্যাসগুলো চিনতে ও উল্টে দিতে পারব — লেন, ওভারটেক, রাউন্ডঅ্যাবাউট।

    পাঠ শুরু
  2. 0.2

    বাঁচার শব্দভাণ্ডার

    Les mots qui sauvent · 15 min

    পরীক্ষার প্রশ্নের নির্দেশ-শব্দগুলো (peux/dois, sauf, jamais, au moins) চিনে প্রশ্নের আসল দাবি বুঝতে পারব — উত্তর দেখার আগেই।

    পাঠ শুরু
  3. 0.3

    সাইনের ভাষা — আকৃতি আর রঙ

    Lire un panneau · 15 min

    প্রতিটা সাইনের আকৃতি আর রঙ দেখেই পরিবার চিনে আসল মানে অনুমান করতে পারব — সাইন মুখস্থ না করেও।

    পাঠ শুরু

সাথে ফ্রি — তিনটি টুল

এর পরে আসছে

Module 1-এর প্রথম পাঠ (পরীক্ষার ফরাসি পড়া), ওরিয়েন্টেশন কুইজ আর Sarathi — আপনার বাংলা-ফরাসি কোচ। চালু হলেই খবর পাবেন:

WhatsApp চ্যানেল